সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আজ ১ জানুয়ারি ২০২১খ্রি. মানিকগঞ্জ জেলা, হরিরামপুর উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাস্ক পরিধান নিশ্চিত করে বিদ্যালয়ের ক্যাম্পাসেই বিভিন্ন শ্রেণির জন্য নির্ধারিত একাধিক ভেন্যুতে বিদ্যালয়ের এস এম সি সভাপতি এবং বিভিন্ন কমিটির সদস্যদের উপস্থিতিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়। পাঠ্যবই বিতরণ শুরুর আগেই বিতরণ স্থান ও বিদ্যালয়ে আগত প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের হাত জীবানু নাশক স্প্রে এর মাধ্যমে জীবানুমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাকগণ এবং ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত ভিন্ন ভিন্ন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিন্ন ভিন্ন নির্ধারিত লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে নতুন পাঠ্যবই গ্রহণ করেন। নতুন বই এর সাথে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় একটি করে সির্জিক্যাল মাস্ক। আজ প্রথম দিনেই বিদ্যালয়ের প্রায় ৯০% শিক্ষার্থী দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে স্বস্ফুর্তভাবে তাদের নতুন বই গ্রহণ করে। নতুন বই পেয়ে তারা ভীষণ উচ্ছোসিত এবং আনন্দিত।